শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শুভেন্দুর শপথের মঞ্চে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালেন মোদি গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চায় সম্পৃক্ত করতে ভূমিকা রাখতে হবে : টুকু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার শিল্পকলায় ৪ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শুরু হচ্ছে কাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের সংকটের অবসান ঘটাবে: কাতারের প্রধানমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ে সরকার প্রস্তুত: শিক্ষামন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু

ইঙ্গেলবার্নে বুটিক এক্সপো ও পিঠা উৎসবে ক্রেতা ও খাদ‍্যরসিকদের ভিড় – ঈদকে সামনে রেখে দিনব্যাপী কেনাকাটা ও উৎসবের আমেজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩৬৯ Time View

ইঙ্গেলবার্ন, ৩১ মে  শনিবার দিনভর ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল কম্যুনিটি হলে অনুষ্ঠিত হলো “পিঠা উৎসব ও বুটিক এক্সপো”—একটি বর্ণিল ও মুখরোচক আয়োজন, যেখানে মেলবন্ধন ঘটেছে দেশীয় স্বাদ, সংস্কৃতি ও ঈদপূর্ব কেনাকাটার উৎসবের।

সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই আয়োজনে উৎসুক ক্রেতাদের ভিড় দেখা যায় বাংলাদেশি ও উপমহাদেশীয় কমিউনিটির মধ্যে।

ঈদের আগে এমন একটি আয়োজনে অংশ নিতে সবাই ছিলেন রীতিমতো উৎসাহী। পিঠা ও খাবারের স্টলে ছিল দেশীয় নানা স্বাদের মুখরোচক খাবারের বাহার।

বুটিক এক্সপোর অংশে ছিল বাঙালি ও উপমহাদেশীয় ঐতিহ্যবাহী পোশাক, শাড়ি, পাঞ্জাবি, জুতা, গয়না ও হ্যান্ডিক্রাফটের স্টল। অনেক দোকানে চলছিল ঈদ উপলক্ষে বিশেষ ছাড়, যা দর্শনার্থীদের আনন্দ বাড়িয়ে দেয় আরও কয়েক গুণ। অনেকে নিজেদের ও প্রিয়জনদের জন্য ঈদের কেনাকাটা সেরে ফেলেন এই এক আয়োজনে।

অনুষ্ঠান ঘিরে ছিল প্রাণবন্ত পরিবেশ, সপরিবারে সময় কাটানোর সুযোগ এবং সামাজিক মিলনমেলার আবহ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে থেকেও দেশের স্বাদ, রঙ ও গন্ধকে সামনে নিয়ে আসতেই এই আয়োজন।

“এমন উৎসব শুধু পিঠা বা কেনাকাটার জন্য নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সামষ্টিক পরিচিতির একটি উদাহরণ ,”—বলেছেন এক দর্শনার্থী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category