বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সফরের আমন্ত্রণ জানাবেন নতুন পোপকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৩২৬ Time View

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী শুক্রবার বলেছেন, তিনি পোপ চতুর্দশ লিওকে ২০২৮ সালে সফরের আমন্ত্রণ জানাবেন। তিনি নতুন পোপের নির্বাচনকে ‘গুরুত্বপূর্ণ দিন’ হিসেবে অভিহিত করেছেন।
সিডনি থেকে এএফপি এই খবর জানায়।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, পোপকে সিডনিতে আয়োজিত ২০২৮ সালের আন্তর্জাতিক ইউক্যারিস্টিক কংগ্রেসে আসতে আমন্ত্রণ জানানো হবে।

রোমান ক্যাথলিক ধর্মপ্রাণদের এই সমাবেশ প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়।

আলবানিজ অভিনন্দন বার্তায় বলেছেন, ‘আজ বিশ্বজুড়ে ক্যাথলিক এবং অস্ট্রেলিয়ার ধর্মপ্রাণদের জন্য একটি স্মরণীয় দিন।’

তিনি বলেছেন, প্রথম উত্তর আমেরিকান পোপ হিসেবে তার নেতৃত্ব ‘একটি গুরুত্বপূর্ণ সময়ে’এসেছে।

তিনি বলেন, ‘পোপ লিওর পোপত্ব সমগ্র মানবতার জন্য শান্তি ও সামাজিক ন্যায়বিচারের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category