বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

অস্ট্রেলিয়ায় আবারও প্রধানমন্ত্রী আলবানিজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩৫০ Time View

লেবার পার্টির অ্যান্থনি আলবানিজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩ মে) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। শনিবার দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে বামপন্থি এই নেতা বিপুল ভোটে জয়লাভ করেছেন। দেশটির বিরোধী দলীয় নেতা পিটার ডাটন নির্বাচনে পরাজয় স্বীকার করে অ্যান্থনি আলবানিজকে অভিনন্দন জানিয়েছেন।

জয়ের পর আলবানিজ বলেন, ন্যায্যতা, আকাঙ্ক্ষা এবং সকলের জন্য সুযোগ; প্রতিকূলতার মধ্যে সাহস দেখানোর শক্তি এবং অভাবীদের প্রতি দয়া দেখানোর জন্য আজ অস্ট্রেলিয়ার জনগণ অস্ট্রেলিয়ান মূল্যবোধের পক্ষে ভোট দিয়েছে।

এদিকে, জোট নেতা পিটার ডাটন তার দলের পরাজয়ের দায় সম্পূর্ণ নিজের ওপর নিয়েছেন। একইসাথে তার এমপিদের কাছে ক্ষমাও চেয়েছেন।

উল্লেখ্য, গত ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে টানা দুটি নির্বাচনে জয়ী প্রথম প্রধানমন্ত্রী হলেন আলবেনিজ।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) এর অনুমান অনুসারে, লেবার ৮৬টি আসন, কোয়ালিশন ৩৯টি এবং গ্রিনস পার্টি এক বা দুটি আসন নিয়ে শেষ করার পথে রয়েছে। অন্যান্য ছোট দল এবং স্বতন্ত্ররা ১০টি আসনে এগিয়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category