শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার দিল্লিতে শিক্ষার্থী আন্দোলনে বাড়ছে জনসমর্থন রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই শারদীয় উৎসবকে ঘিরে সিডনিতে বর্ণাঢ্য ‘শারদীয় এক্সিবিশন’ ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২১০ Time View

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ইনাহ কানাবারো লুকাস মারা গেছেন। গত বুধবার তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ১১৬ বছর। ব্রাজিলের এই নারী ক্যাথলিক সন্ন্যাসী (নান) ছিলেন। দীর্ঘায়ু পর্যবেক্ষণ করে এমন দুটি সংস্থা কানাবারো সম্পর্কে এসব তথ্য জানিয়েছে।

কানাবারো শৈশবে একবার প্রায় মারা যেতে বসেছিলেন। সেই যাত্রায় মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ায় তিনি ঈশ্বরের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ ছিলেন।

কানাবারোর মৃত্যুর পর এখন বিশ্বের প্রবীণতম ব্যক্তির তকমা পেয়েছেন এথেল ক্যাটারহ্যাম। ইংল্যান্ডের সারে অঞ্চলের এই বাসিন্দার বর্তমান বয়স ১১৫ বছর। যুক্তরাষ্ট্রের জেরন্টোলজিক্যাল রিসার্চ গ্রুপ (জিআরজি) এবং লংজেভিকোয়েস্ট এসব তথ্য জানিয়েছে।

কানাবারো ১৯০৮ সালের ৮ জুন জন্মগ্রহণ করেন। তাঁর আগে বিশ্বের সবচেয়ে দীর্ঘায়ু ব্যক্তি ছিলেন তোমিকো ইতোকা। জাপানের এই নারী ১১৬ বছর বয়সে গত জানুয়ারিতে মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category