বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় উৎসবকে ঘিরে সিডনিতে বর্ণাঢ্য ‘শারদীয় এক্সিবিশন’ ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা দিল্লিতে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে এলোপাতাড়ি গুলি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২২৫ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ফ্লোরিডা ইউনিভার্সিটিতে চালানো এই হামলায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ফ্লোরিডা ইউনিভার্সিটির টালাহাসি ক্যাম্পাসে আচমকাই ঢুকে গুলি চালাতে শুরু করেন এক ব্যক্তি। আতঙ্কে সবাই ছোটাছুটি শুরু করে।

এক প্রত্যক্ষদর্শী বলছেন, ৮ থেকে ১০ রাউন্ড গুলি চলে। হঠাৎ এক ব্যক্তি বন্দুক নিয়ে বেরিয়ে আসে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না।

কমপক্ষে ৬ থেকে ৭ জন শিক্ষার্থীর গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ইতোমধ্যে হামলাকারীকে আটক করা হয়েছে। তার নাম ফিনিক্স ইকনার। ২০ বছর বয়সী ওই যুবক লিওন কাউন্টি শেরিফের ডেপুটির ছেলে। তিনি নিজেও কাউন্টি শেরিফ অফিসের ইয়ুথ অ্যাডভাইজরি কাউন্সিলের সঙ্গে যুক্ত।

এখনও পর্যন্ত ধারণা করা হচ্ছে, অভিযুক্ত যুবক তার মায়ের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়েই হামলা চালিয়েছে। তবে হামলার কারণ এখনও স্পষ্ট নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category