শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে

অস্ট্রেলিয়ান হিন্দু সিস্টারস গ্রুপের আয়োজনে বর্ণিল নববর্ষ উদযাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৬০৭ Time View

গত ১৩ই এপ্রিল রবিবার ক্যাসেলহিল শো গ্রাউন্ডের হারভে লয়ি প্যাভেলিয়ানে অস্ট্রেলিয়ান হিন্দু সিস্টার্স গ্রুপ বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩২। দুপুর ২টা থেকে শুরু হয়ে এই অনুষ্ঠান চলে রাত ৯টা পর্যন্ত । বাঙালির ঐতিহ্যবাহী এই বর্নিল বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে উপস্থিত ছিল সংগঠনের সকল সদস্যসহ কয়েকশ অতিথিবৃন্দ । জানা যায়, অনুষ্ঠানে অংশ গ্রহণের জন‍্য ৫ শতাধিক দর্শক রেজিস্ট্রেশনে অংশ গ্রহণ করেন ।

বর্ষবরণ অনুষ্ঠানের শুভ সূচনায় উপস্থিত সকলে নানা রঙে সজ্জিত নববর্ষের ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে নিয়ে প্রথমেই এক বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা বের করে। এরপর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় । পবিত্র বেদের মহামন্ত্র গায়ত্রী পাঠ আর শঙ্খধ্বনি, উলুধ্বনিসহ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এসময় মঞ্চে কমিউনিটির গন‍্যমান‍্য ব‍্যক্তিগণ উপস্থিত ছিলেন ।


দেবযানী রায় চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে ছিল শুভেচ্ছা বক্তব্য, স্পনসরদের সম্মাননা প্রদান ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের এডমিন রানী মন্ডল। তিনি সবাইকে নববর্ষের এই আয়োজনে যোগ দেবার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী সংগীত “এসো হে বৈশাখ” সহ আরো কয়েকটি দলীয় সংগীত পরিবেশন করা হয় । দলীয় সংগীত ছাড়াও অনুষ্ঠানে একক সংগীত দলীয় নৃত্য, একক নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয় । এই অনুষ্ঠানটি পুরোনো ও নতুন প্রজন্মের বৈচিত্র্যময় পরিবেশনার মাধ্যমে অত্যন্ত আকর্ষণীয় ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকৃত সকলকেই সম্মাননা পত্র ও সনদ পত্র প্রদান করা হয় । উক্ত অনুষ্ঠানে হল ভরা দশর্কদের অংশগ্রহন ছিল চোখে পড়ার মতো ।

এই আয়োজনে আরো ছিল নানা রকমের মুখরোচক খাবারের স্টল, শাড়ি জামাকাপড় ও জুয়েলারী স্টল। বাচ্চাদের জন্য ছিল ফেইস পেন্টিং এর স্টল। প্রতিটি স্টলেই ছিল ক্রেতাদের সরব উপস্থিতি ।
ঝলমলে বৈশাখী ফটো বুথে ছবি তোলার জন্য ছিলো উপচেপড়া ভীড় ।


একটি খুব সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যে এডমিন রানী মন্ডল সবাইকে ধন্যবাদ জানান এবং সকলের সহযোগিতা ও উৎসাহ কামনা করে।
অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন অস্ট্রেলিয়ান হিন্দু সিস্টার্স গ্রুপের অরগানাইজেশন টিমের সদস্যবৃন্দ ।


এডমিনদের সাথে কথা বলে জানা যায়, তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আরো বড় পরিসরে কাজ করার এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই গ্রুপের কার্যক্রম পরিচালনাসহ অনুষ্ঠানের আয়োজন করার স্বদিচ্ছা রয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category