শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে

সিডনিতে মাতৃভাষা স্মৃতিস্তম্ভের জন্য মাইক ফ্রিল্যান্ডারের ৫০ হাজার ডলার অনুদান ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৪৩০ Time View

অস্ট্রেলিয়ায় সিডনির ম্যাকার্থুরে একটি আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নির্মানের জন্য ৫০ হাজার ডলার অনুদান ঘোষণা করছেনে স্থানীয় এমপি ডঃ মাইক ফ্রিল্যান্ডার। আজ ৯ এপ্রিল (বুধবার) সকাল ৯ টায় মিন্টোর ভিক্টোরিয়া পার্কে তিনি এ ঘোষনা দেন।

এসময় অস্ট্রেলিয়া সরকারের টনি বার্ক এমপি, আনুলাক চাংটিভং এমপি, মেয়র ডার্সি লাউন্ড, ডেপুটি মেয়র কাউন্সিলর কারেন হান্ট, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর আশিকুর রহমান আশ উপস্থিত ছিলেন।


ডঃ মাইক ফ্রিল্যান্ডার বলেন, দক্ষিণ-পশ্চিম সিডনির বহুসংস্কৃতির সম্প্রদায়কে স্বীকৃতি দেওয়ার জন্য ম্যাকআর্থারে একটি আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে পুনর্নির্বাচিত আলবেনিজ লেবার সরকার । ভাষাগত বৈচিত্র্যকে সম্মান ও উদযাপনের জন্য ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের সাথে অংশীদারিত্বে মিন্টোতে স্মৃতিস্তম্ভ নির্মাণে এই অনুদান নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে এই স্মৃতিস্তম্ভটি প্রতিষ্ঠিত হবে।

ক্যাম্পবেলটাউনের মেয়র ডার্সি লাউন্ড বলেন, ক্যাম্পবেলটাউন স্থানীয় সরকার এলাকা জুড়ে বাড়িতে ৭৯ টিরও বেশি বিভিন্ন ভাষায় কথা বলা হয়। মিন্টোতে এই মাতৃভাষা স্মৃতিস্তম্ভ এটিকে স্বীকৃতি দেবে এবং আমাদের বৈচিত্র্যময় সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রদ্ধা হিসাবে কাজ করবে। মেয়র হিসাবে আমি আমাদের বৈচিত্র্যময় সম্প্রদায়ের জন্য এই গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভটি সরবরাহ করতে ডঃ ফ্রিল্যান্ডার এবং ফেডারেল লেবার সরকারের সাথে কাজ করতে পেরে গর্বিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category