শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে

অস্ট্রেলিয়ায় ঈদের তারিখ ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৭০ Time View

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটির অন্যতম বড় দুটি শহর সিডনি এবং পার্থে ২৯তম রজমানে ঈদের চাঁদ দেখা যাবে না। সে হিসেবে ৩০ রমজান পূর্ণ হবে। আর ঈদ উদযাপন হবে ৩১ মার্চ। এক প্রতিবেদনে গালফ নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির জাতীয় ইমাম কাউন্সিল শনিবার (২৯ মার্চ) এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সংস্থাটি বলেছে, স্থানীয় ও বৈশ্বিক পর্যবেক্ষদের সঙ্গে আরও আলোচনার পর অস্ট্রেলিয়া ফতোয়া কাউন্সিল নিশ্চিত করছে যে, সিডনিতে ২৯ মার্চ সূর্যাস্তের পর স্থানীয় সময় রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়ালের নতুন চাঁদের জন্ম হবে।

একইসঙ্গে পার্থে একইদিন সন্ধ্য ৬টা ৫৭ মিনিটে সূর্যাস্তের পর নতুন চাঁদের জন্ম হবে। যেহেতু দুটি শহরেই সূর্যাস্তের পর চাঁদের জন্ম হবে। সে হিসেবে পরেরদিন শাওয়াল মাসের প্রথমদিন হওয়া সম্ভব নয়। অর্থাৎ রমজান মাস ৩০দিন পূর্ণ করবে। ৩০ মার্চ হবে ১৪৪৬ হিজরি সনের রমজানের শেষদিন। আর শাওয়ালের প্রথম ও ঈদের দিন হবে ৩১ মার্চ সোমবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category