বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

সিডনিতে ঈদ মেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৮৬ Time View

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিডনিতে অসি বাংলা সিস্টারহুড এর উদ্যোগে ঈদমেলার আয়োজন করা হয়।

গত ৯ মার্চ লিভারপুলে সকাল ১১টায় শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হয়। ঈদ মেলায় ৭৫ টিরও বেশি পোশাক, গহনা, মেহেদি, খেলনা ও সুস্বাদু দেশী খাবারের স্টল ছিলো। বাচ্চাদের জন্য ফেস পেইন্টিংসহ ছবি আকার সুযোগ ছিলো। এই অংশগ্রহণকারী স্টলের বেশিরভাগই ছিলো বাংলাদেশী নারী উদ্যোক্তারা।

অসি বাংলা সিস্টারহুড এর প্রতিষ্টতা জান্নাত ফেরদৌস এই মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন। তিনি বিভিন্ন স্টল ঘুরে অংশগ্রহণকারী কমিউনিটির নানান বয়সের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সব অতিথিরা সুন্দর ব্যাবস্থাপনার বিপুল প্রশংসা করেন। সুবিশাল অডিটোরিয়ামে স্টলগুলি এত সুন্দরভাবে সাজানো ছিল যে, আগত দর্শনার্থীরা সানন্দে ঘুরে ঘুরে কেনাকাটা করতে পারছিলেন।

অস্টেলিয়ার সিডনি প্রবাসী বাংলাদেশিরা স্বপরিবারে-স্ববান্ধবে এই বৃহৎ ঈদ মেলা উপভোগ করার পাশাপাশি প্রিয়জনদের জন্য পছন্দের ঈদ উপহার কেনায় ব্যস্ত সময় কাটান। মেলায় খাবারের স্টলগুলি অত্যন্ত ব্যাস্ত সময় পার করে আর খুব কম সময়ের মধ্যে প্রত্যেকটা খাবারের স্টল সব আইটেম সোল্ড আউট ঘোষণা করেন।

সিডনির বাইরের শহরগুলি থেকেও অনেক অতিথি এই মেলায় উপস্থিত হয়ে এর সুষ্ঠু পরিপাটি আয়োজনের প্রশংসা করেন।এই ঈদ মেলা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটি অসাধারণ মিলনমেলার দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category