বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

কৃষিবিদ অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৪ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে গ্লেনফিল্ড কমিউনিটি হলে কৃষিবিদ অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। গত ৮ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১১ টায় সংগঠনের সভাপতি মনোয়ার হোসেন সকল সদস্যদের সাদর সম্ভাষণ জানিয়ে সভার কাজ শুরু করেন। সংগঠনের সাধারন সম্পাদক জাহেরুল ইসলামের পরিচালনায় ট্রেজারার নজরুল ইসলাম বাৎসরিক আর্থিক প্রতিবেদন পেশ করেন। এসময় সিডনির বিভিন্ন প্রান্তর থেকে আগত সদস্যগন সংগঠনকে আরো কার্যকরী ভূমিকা রাখার পরামর্শ প্রদান করেন।

আলোচনা শেষে সভাপতি বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষনার মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘোষনা করেন ও রিটার্নিং অফিসার ডঃ আনোয়ারুল ইসলাম বকশীর কাছে সভার দায়িত্বভার অর্পন করেন।

নামাজের বিরতির পর রিটার্নিং অফিসার পরবর্তী দুই বছরের ( ২০২৪-২৬) জন্য নবনির্বাচিত কার্যকরী কমিটি সকলের সামনে ঘোষনা করেন। নবনির্বাচিত কমিটি হলেন সভাপতি আব্দুল জলিল, সহ-সভাপতি জিয়াউল হক বাবলু, সাধারন সম্পাদক আবুল সরকার, যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন, ট্রেজারার নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ডঃ নাজিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক খন্দকার মালিক সাফি (জাকি), পাবলিক রিলেসন্স সম্পাদক সাইফুর রহমান (তারিক), সদস্য ডঃ মোঃ শাহজাহান মিয়া, আব্দুল মোতালেব, ডঃ সুলতান মাহমুদ, মোঃ মনোওয়ার হোসেন, এ বি এম শামসুজ্জামান (পান্না), এম এ ওয়াহাব মিয়া ও ডাঃ লাভলী রহমান।

নবনির্বাচিত সভাপতি আব্দুল জলিল ও সাধারন সম্পাদক আবুল সরকার উপস্থিত সকল কৃষিবিদ সদস্যদেরকে তাদেরকে নির্বাচিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃষিবিদ অস্ট্রেলিয়াকে সকল কৃষিবিদদের আনন্দদায়ক একটি মিলন কেন্দ্রে প্রতিষ্ঠিত করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। রিটার্নিং অফিসার ডঃ আনোয়ারুল ইসলাম বকশীকে তাঁর গুরুদায়িত্ব সুন্দরভাবে পালন করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category