সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণকে দেয়া ওয়াদা পালন করছে সরকার : প্রধানমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে অন্তত ২ বছর লাগবে : অর্থমন্ত্রী হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২ শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী শাহজাহান চৌধুরীর ইন্তেকাল, আজ জানাজা ও দাফন সিডনিতে বাংলাদেশি এ কে এম কামরুল ইসলামের মৃত্যু, আজ জানাজা ও দাফন সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ ধর্মীয় যুব সেবা কর্মসূচির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রীতির বার্তা নিয়ে এক দিনের জন্য সবার জন্য খুলছে মিন্টো মসজিদের দরজা বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে রাজপথে হাজারো শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলা, নিহত ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩২৬ Time View

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে একটি জন্মদিনের অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার (৬ জুলাই) এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফ্লোরেন্স পুলিশ বিভাগ বলছে, চারজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া আহত অন্য তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল রয়েছে।

পুলিশ প্রধান জেফ ম্যালেরি এক প্রেস কনফারেন্সে বলেন, বন্দুক হামলার খবর পেয়ে শনিবার রাত ৩টার দিকে ওই বাড়িতে যায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছানোর পরই তারা গোলাগুলির শব্দ শুনতে পায়। ঘটনার সময় সেখানে অনেকে জন্মদিনের পুল পার্টিতে যোগ দিয়েছিলেন।

এদিকে পুলিশের গাড়ি ওই বাড়িতে পৌঁছানোর আগেই সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ তার পিছু নিলে ওই ব্যক্তি রাস্তা থেকে খাদে পড়ে যায়। এরপর পুলিশ তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

কর্মকর্তারা বলেছেন, সন্দেহভাজন ওই ব্যক্তি একাই হামলায় জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে এবং ওই এলাকা নিরাপদে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category