মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

ঢাকা-রিয়াদ রুটে ১০ ফ্লাইট স্থগিত, বিপাকে ৩৪৩১ যাত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১ Time View
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে ১০টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ হাজার ৪৩১ যাত্রী। ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের ভ্রমণ পরিকল্পনাতেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) কাউছার মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
বেবিচক জানায়, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে।
রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটেছে। এর ফলে যাত্রীদের নির্ধারিত সময়ে যাত্রা করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও নতুন সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category