সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দশম মহালয়া উদ্‌যাপন সিডনিতে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আভা মহালয়া ও মেলা ২০২৬’ এত যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না : ট্রাম্প ফেসবুক-ইনস্টাগ্রামে টিকটকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দিল মেটা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক শর্টকাটের কথা বলে নির্জন পথে নিয়ে তাজমিনকে ধর্ষণের পর হত্যা ক্ষমতার জন্যে নয়, রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: এলজিআরডি মন্ত্রী শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৮ Time View

ময়মনসিংহে বাসচাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছে । আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে সদরের চর ঈশ্বরদীয়া ইউনিয়নের চরবড়বিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত সদর থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারাকান্দা থেকে আসা শম্ভুগঞ্জগামী সিএনজি চালিত অটোরিকশাটি আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী একটি বাসের সামনে পড়ে যায়। এ সময় বাসটি চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা নারী-শিশুসহ ৭ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category