বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ শ্রমিক আটক একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে

ব্রিসবেনে হয়ে গেল অসি বাংলা সিস্টারহুডের জমকালো মিলনমেলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৭২ Time View

ব্রিসবেনে হয়ে গেল অসি বাংলা সিস্টারহুডের জমকালো মিলনমেলা।

গত ১১ ফেব্রুয়ারি রবিবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ব্রিসবেনের লোগান ওয়েস্ট সেন্টারে অনুষ্ঠিত হয় অসি বাংলা সিস্টারহুড আয়োজিত মিলনমেলা
কুইন্সল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত শতাধিক অতিথির উপস্থিতি ছিল এই প্রাণের মিলনমেলায়।

ড: জান্নাত, প্রিয়াংকা ও মিথিলার সঞ্চালনায় শুরুতেই অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীতের পর স্বাগত বক্তব্য দেন অসি বাংলা সিস্টারহুডের প্রতিষ্ঠাতা এডমিন জান্নাত ফেরদৌস, মডারেটর তাবাসসুম এবং ড: জান্নাত। অনুষ্ঠানটি সংগীত পরিবেশন করেন ড: রাপ্তি সারোয়াত এবং ফারিয়া বাশির।নৃত্য পরিবেশনায় ছিলো তরী, মুমু, তুশা, লাজ,সোমা এবং রাদিয়া। এছাড়াও চেম্বার অফ ফ্যাসানিসতা আয়োজিত ফ্যাশন শো, মজার খেলা এবং একটি মজার নাটিকা পরিবেশন করেন ইকো, বেহনায, সাবরিনা, সালিনা, নওরীন, তানিয়া, শামীমা।

অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিলেন এমবি বায়ারস এজেন্সি।অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় গ্রুপটি এর আগে সিডনি ও মেলবোর্নে উৎসব মুখর পরিবেশে প্রায় হাজারখানেক অতিথির উপস্থিতিতে বর্ণাঢ্য মিলন মেলার আয়োজন করে। অসি বাংলা সিস্টারহুড অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাংলাদেশী অনলাইন নারী গ্রুপ, এই গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ১৪ হাজার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category