শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৪ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬ সংসদে পাস ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন! সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২৪১ Time View
3

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১২ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা রক্ষায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের দিক নির্দেশনায় ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগ সব সময় কাজ করে চলেছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার গণভবনে মন্ত্রিসভার সদস্য, প্রধান বিচারপতি, সংসদ সদস্য, কুটনীতিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এই অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার অতিথি গণভবনে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রাফিক তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ট্রাফিক পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য তেজগাঁও ট্রাফিক বিভাগের প্রশংসা করেন।

গণভবনে আগত সকল অতিথিদের গমনাগমন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ট্রাফিক তেজগাঁও বিভাগকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)-এর দিকনির্দেশনায় এবং এ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে ট্রাফিক মোহাম্মদপুর জোন ও ট্রাফিক তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুল ও স্নেহাশীষ দাশ এবং টিআই, সার্জেন্টসহ টিম তেজগাঁও ট্রাফিক বিভাগ গণভবনে আসা সব অতিথিদের গমনাগমন সুষ্ঠুভাবে সম্পন্ন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category