শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে

সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক.-এর আয়োজনে আগামীকাল মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে ‘ঈদ এক্সিবিশন ২০২৬’

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩১৯ Time View

সিডনির বাঙালি কমিউনিটিতে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আয়োজন করা হয়েছে ‘ঈদ এক্সিবিশন ২০২৬’। সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক.-এর উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী আগামী ৮ ও ১৫ মার্চ মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে।

মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারের হল বি-তে (৯ রেডফার্ন রোড, মিন্টো, এনএসডব্লিউ) আয়োজিত এই মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

গত কয়েক বছর ধরে সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক. বাংলাদেশি কমিউনিটির মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করে ধারাবাহিকভাবে বৃহৎ এই ঈদ মেলার আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় ইতোমধ্যেই ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ দুটি পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে, যেখানে কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে সামনে রেখে সিডনির বিভিন্ন বুটিক, ফ্যাশন হাউস ও উদ্যোক্তাদের অংশগ্রহণে এখানে থাকবে দেশি পোশাক, গয়না, ব্যাগ, জুতা ও হস্তশিল্পসহ নানা ধরনের পণ্যের স্টল। বিশেষ আকর্ষণ মেহেদী স্টল ও বিভিন্ন খাবারের স্টলও থাকছে ।

সব মিলিয়ে সিডনির বাংলাদেশি কমিউনিটির জন্য ঈদ এক্সিবিশন ২০২৬ কেনাকাটা, আড্ডা ও উৎসবমুখর এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category