মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ব্ল্যাকওয়াটল বে-তে উদ্বোধন হলো নতুন সিডনি ফিশ মার্কেট, উপচে পড়া ভিড়

পূরবী পারমিতা বোস
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৮৮ Time View

পূরবী পারমিতা বোস:

সিডনির ব্ল্যাকওয়াটল বে-তে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বহু প্রতীক্ষিত নতুন সিডনি ফিশ মার্কেট। উদ্বোধনের প্রথম দিনেই সামুদ্রিক খাবারপ্রেমীদের ঢল নামে এই আধুনিক বাজার প্রাঙ্গণে। সকাল থেকেই দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

৮৩৬ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই নতুন ফিশ মার্কেটকে ‘মাছের অপেরা হাউস’ নামে আখ্যায়িত করা হচ্ছে। স্থাপত্যশৈলী, আধুনিক নকশা ও পরিবেশবান্ধব অবকাঠামোর কারণে এটি শুধু একটি বাজার নয়, বরং সিডনির নতুন পর্যটন আকর্ষণ হিসেবেও বিবেচিত হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, নতুন এই ফিশ মার্কেট প্রতিবছর প্রায় ৬০ লাখ দর্শনার্থী আকর্ষণ করতে সক্ষম হবে, যা পুরোনো ফিশ মার্কেটের দর্শনার্থীর সংখ্যার প্রায় দ্বিগুণ। এর মাধ্যমে সিডনির পর্যটন, স্থানীয় ব্যবসা এবং সামুদ্রিক খাদ্য শিল্পে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

নতুন বাজারে রয়েছে আধুনিক পাইকারি ও খুচরা বিক্রয় ব্যবস্থা, রেস্টুরেন্ট, ক্যাফে, রান্না প্রদর্শনী এলাকা এবং জনসাধারণের জন্য উন্মুক্ত ওয়াটারফ্রন্ট স্পেস। ফলে এটি পরিবার, পর্যটক এবং খাদ্যরসিকদের জন্য একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা জানান, পুরোনো ফিশ মার্কেটের ঐতিহ্য বজায় রেখেই নতুন এই স্থাপনা সিডনিকে একটি আন্তর্জাতিক মানের খাদ্য ও সংস্কৃতি কেন্দ্র হিসেবে তুলে ধরবে।

নতুন সিডনি ফিশ মার্কেটের উদ্বোধনের মধ্য দিয়ে ব্ল্যাকওয়াটল বে অঞ্চলের অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব আরও বাড়বে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category