বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ শ্রমিক আটক একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে

সিডনির ওয়াইলি পার্কে বর্ণিল আয়োজনে বৈশাখী মেলা আগামী ১১ এপ্রিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৬১ Time View
প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজন করা হচ্ছে বর্ণাঢ্য ‘বৈশাখী মেলা ১৪৩৩’। আগামী ১১ এপ্রিল ২০২৬ তারিখে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ওয়াইলি পার্কে (Wiley Park, NSW) দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে।
বৈশাখী মেলাকে ঘিরে থাকবে বাংলার লোকজ সংস্কৃতি, সংগীত, নৃত্য, খাবার ও রঙিন বিনোদনের সমাহার। শিশুদের জন্য থাকবে বিশেষ রাইড, বিভিন্ন পণ্যের স্টল এবং সারাদিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজকরা জানান, এই মেলার মূল লক্ষ্য নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে জীবন্ত করে তুলে ধরা।
মেলাটি আয়োজন করছে গাংচিল মিউজিক, সহযোগিতায় রয়েছে উইমেন কাউন্সিল অস্ট্রেলিয়া ইনকরপোরেটেড, এবং সার্বিক সহযোগিতায় ক্যান্টারবেরি-ব্যাঙ্কস্টাউন কাউন্সিল। স্টল ও স্পন্সরশিপের জন্য আগ্রহীদের একটি নির্দিষ্ট যোগাযোগ নম্বরও প্রকাশ করা হয়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ‘বাংলা মেলা ১৪৩৩’ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মিলনমেলায় পরিণত হবে এবং অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে বাংলা সংস্কৃতির উজ্জ্বল উপস্থিতি আরও দৃঢ় করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category