শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত বিয়ে করলেন বিজয়-রাশমিকা

মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের চাপায় নিহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৭৯ Time View

মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের নিমতলায় প্রাইভেটকারের চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আওলাদ হোসেন (২৩), হাবিল (২২) ও কাইয়ুম (২২)। আহত যুবকের নাম ইমন (২০)।

পুলিশ জানায়, সার্ভিস লেনের শ্রীনগর থেকে নিমতলাগামী রেজিস্ট্রেশন বিহীন পালসার মোটরসাইকেলের চালকসহ চারজন বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে পড়ে যান। এ সময় বিপরীত দিক ঢাকা থেকে মাওয়াগামী প্রাইভেটকার তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিমতলা আইডিয়াল ক্লিনিকে নেয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম সিদ্দকী জানান, দুর্ঘটনা ঘটানো প্রাইভেটকারটি চিহ্নিত করার চেষ্টা চলছে। আহত ইমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category