মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার জাকসুর আয়োজনে জব ফেয়ার, ৭০০ শিক্ষার্থীর চাকরির সুযোগ

মধ্যরাতে উত্তাল ঢাবি ক্যাম্পাস

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২২৫ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল কমিটি ঘোষণার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। শুক্রবার রাত ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল, মুহসীন হল, রোকেয়া হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

‘হল পলিটিকস নো মোর‘সহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

হলে কমিটি ঘোষণার প্রতিবাদে ঢাবির রোকেয়া হলের শিক্ষার্থীরা বিকেলে কমিটি বাতিলের জন্য রাত পর্যন্ত সময় বেঁধে দেয়। রাত ১২টার পর স্লোগানে স্লোগানে হলগুলোর শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছিল।

প্রাধ্যক্ষকে দেওয়া স্মারকলিপি রোকেয়া হলের শিক্ষার্থীরা রোকেয়া হলকে প্রকাশ্য ও গুপ্ত—সব ধরনের ছাত্ররাজনীতি থেকে সম্পূর্ণভাবে মুক্ত ঘোষণার দাবি জানান। স্মারকলিপিতে নির্বাচিত হল সংসদ কমিটি ব্যতীত কোনো রাজনৈতিক দলের ছাত্রসংগঠন হলভিত্তিক কমিটি ঘোষণা করলে তাদের আবাসিক সিট বাতিলসহ চার দফা দাবি জানানো হয়। হলে রাজনীতি বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছেন সুফিয়া কামাল হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীরাও।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। অনুরূপ কমিটি ঘোষণার খবর পাওয়া পাওয়া গেছে, জাহাঙ্গীননগর বিশ্ববিদ্যালয়েও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category