সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সিডনির বটবৃক্ষ: প্রবাসে বাংলাদেশি কমিউনিটির অটল নেতা গামা আব্দুল কাদিরের আজ জন্মদিন ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ গাজায় ইসরাইলি হামলায় ৩২ জন নিহত: সিভিল ডিফেন্স পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৩৩ জনসহ বহু জঙ্গি নিহত তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৮, আহত ২৬ ব্যস্ত সিডনির জীবনে এক সন্ধ্যার ছুটি— ৭ ফেব্রুয়ারি,ডক্টর এহসান আহমেদের ‘Wood Night’ সংগীত সন্ধ্যা কঙ্গোতে খনি ধসে দুই শতাধিক নিহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫ ক্যাম্পিং ট্রিপে নিখোঁজ হওয়ার পর ব্লু মাউন্টেইনসের ঝরনা থেকে কিশোরের মরদেহ উদ্ধার: প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক

২৬ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৫৩ Time View

মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস) কুয়ালালামপুর-১ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। তারা অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল বলে জানায় সংস্থাটি।

সংস্থাটি জানিয়েছে, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট) দুটি ফ্লাইটের মাধ্যমে এই বাংলাদেশি গ্রুপটি মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করবে। কয়েকটি সিন্ডিকেটের সহায়তায় তারা আসবে বলে জানানো হয়েছিল।

ফ্লাইট কুয়ালামপুরে অবতরণের পর ইমিগ্রেশনের আগেই ওই ব্যক্তিদের চিহ্নিত করা হয়। তাদেরকে একেপিএস’র অফিসে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়।

বুধবার (৬ আগস্ট) একেপিএস এক বিবৃতিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে পারেনি। এছাড়াও মালয়েশিয়া প্রবেশের কারণ হিসেবে তাদের বক্তব্য ছিল সন্দেহজনক।

এই ২৬ বাংলাদেশিকে দ্রুততম সময়ে পরবর্তী ফ্লাইটে বাংলাদেশে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category