শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত

ফিউচার ইনভেস্টমেন্ট গ্লোবাল কনফারেন্সে প্রধান উপদেষ্টাকে সৌদি যুবরাজের আমন্ত্রণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১১২ Time View

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের (এফআইআআই৯) নবম আসরে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব।

গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়াহ সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।

২০১৭ সাল থেকে শুরু হওয়া এই বার্ষিক আয়োজনে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হলো।

এই কনফারেন্সে আমন্ত্রণ জানানোর জন্য প্রধান উপদেষ্টা সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান এবং তিনি অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে আশা প্রকাশ করেন।

বিগত বছরগুলোতে এই কনফারেন্সে একাধিক রাষ্ট্রপ্রধান অংশগ্রহণ করেছেন। এতে গত বছর শীর্ষস্থানীয় একাধিক বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীসহ প্রায় সাড়ে ৮ হাজার প্রতিনিধি অংশ নেন।

বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করায় প্রধান উপদেষ্টা সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান। সফরটি উভয়পক্ষের সুবিধাজনক সময়ে নির্ধারিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category