সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৮০ Time View
13

রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানটি বিধস্ত হয়।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদত হোসেন।

তিনি বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা ঘটনাস্থলে আছি। এখানে প্রচুর মানুষ রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। এখনই হতাহতের সংখ্যা বলা যাচ্ছে না।

এদিকে এই বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর একটা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে আরও দুটি ইউনিট রাস্তায় আছে। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোন তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category