সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

টানা ১০ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৪৮ Time View
12

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে আজ রোববার (১৫ জুন) থেকে খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস।

ঈদের আগে ৪ জুন (বুধবার) ছিল এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হয় টানা ১০ দিনের সরকারি ছুটি। সারাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হয় ৭ জুন।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে প্রথমে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয়দিন ছুটি দিয়েছিল সরকার। পরে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে টানা এই ছুটি দিতে গত ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে (শনিবার) অফিস খোলা রেখেছিল সরকার।

ছুটির শেষ দিন শনিবার গভীর রাত পর্যন্ত বহু মানুষকে রাজধানীতে ফিরতে দেখা গেছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী নিয়ে আসা বাসগুলোর বেশ চাপ টার্মিনালগুলোতে। পাশাপাশি ব্যক্তিগত গাড়িও অন্য দিনের চেয়ে শনিবার বেশি প্রবেশ করছে ঢাকায়। রাজধানীমুখী ট্রেনেও যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category