শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে

অস্ট্রেলিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২১২ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে ঢাকা ইউনিভার্সিটি নাইট – গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন,অস্ট্রেলিয়ার ১৫ বছর পূর্তি ও পুণর্মিলনী উপলক্ষে গত ১০ মে শনিবার সিডনির গ্রানভিলের গ্র্যান্ড রয়্যাল হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নার্গিস বানুর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে দর্শক মাতান বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন ও শিল্পী সিঁথি সাহা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কামরুল মান্নান আকাশ, সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ, ড. জাকিয়া হোসেইন।

সভাপতির কামরুল মান্নান আকাশ বলেন, আমরা সবাই একই পরিচয়ে গর্বিত—ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্তান। তিনি নবীন ও প্রবীণদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ জানান, একযোগে সবার সহায়তা ছাড়া এমন আয়োজন সম্ভব ছিল না। তিনি স্পন্সরদের নাম ঘোষণা করেন এবং সভাপতির মাধ্যমে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

রাত ১২টায় আহমেদ ইমতিয়াজ বুলবুলের দেশাত্মবোধক গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category