মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানবন্দর এলাকায় বেবিচকে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে যেভাবে হত্যা করা হয় কালবৈশাখীর তাণ্ডবে ৭ জেলায় বজ্রপাতে ১২ প্রাণহানি তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে পড়ছে দেশ, বন্যার শঙ্কা যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার চায় বাংলাদেশ ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, ‘পুলিশ হেফাজতে’ শিক্ষক-শিক্ষার্থী ওয়াশিংটনে ডিনার চলাকালে গুলি: নিরাপদে ট্রাম্প ও মেলানিয়া যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ Time View
19

ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীদের কয়েকজনের হাতেও লাঠি দেখা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের কাছাকাছি চলে আসে। তখন দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশকে লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে দিতে দেখা গেছে।

সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে কী নিয়ে আজ পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। 

এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এমন ঘটনা প্রায়ই ঘটছে। এর আগে গত ১৫ এপ্রিল এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। 

নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুল ইসলাম বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল, এখন সেটা আর নেই। শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়া হচ্ছে। আর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category