বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

সিডনিতে চাঁদরাত মেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৭৫ Time View

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে চাঁদরাত মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মার্চ (রবিবার) সিডনির মিন্টোর ৩৭-৪১ লিংকন স্ট্রিটে এ চাঁদ রাত মেলার আয়োজন করে বিডি হাব।

অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, হামদ নাত, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুপন্তি আকিদ ও আকিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিডি হাব সিডনির সভাপতি আব্দুল খান রতন,  নিউ সাউথ ওয়েলসের ফেয়ার ট্রেডিং, শিল্প ও বাণিজ্য, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আনুলাক চাংটিভং এমপি, ড: অ্যান্ড্রু কার্লটন এমপি, ন্যাথান ম্যাথিউ হাগার্থি এমপি, ক্যাম্পবেল টাউন সিটি মেয়র ডার্সি লন্ড প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর ক্যারেন হান্ট, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর এলিজা আজাদ, প্রাক্তন কাউন্সিলর সাজেদা আখতার সানজিদা, প্রাক্তন কাউন্সিলর শাহে জামান টিটু, বাংলাদেশ বিজনেস ফোরামের সেক্রেটারি ব্রায়ান লল, রিজওয়ান চৌধুরী লেবার ইউনিয়ন প্রতিনিধি,ফাগুন হাওয়ার তিশা তানিয়া, বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল প্রমুখ। সম্মানিত অতিথিদের ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে দেয় বিডি হাব টিম।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নৃত্যাঞ্জলির কিশোর কিশোরীরা, গান করেন সমীর রোজারিও, নিলুফা ইয়াসমিন, রুমানা হক, বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী হোসাইন ইমরান, কবিতা আবৃত্তি করেন টেলিভিশনের প্রিয় মুখ মাজনুন মিজান।

এ চাঁদ রাত মেলায় ছিল বাহারি পোশাক, রকমারি গহনা, মেহেদি ও সুস্বাদু খাবারের স্টল ও ফুড ট্রাক। বাচ্চাদের জন্য ছিল ফেস পেইন্টিং সহ বিনোদনের হরেক রকম ব্যবস্থা। সন্ধ্যার পরে মেলায় ছিল মানুষের উপচে পড়া ভিড়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category