শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের বালিকা বিদ্যালয়ে বোমাবর্ষণে নিহত বেড়ে ৪০ প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী

জবাব দিলো হামাস, রকেট হামলায় কাঁপল ইসরাইল

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২০৩ Time View

গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল। এতে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এবার ইসরাইলে পাল্টা হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ‘গাজা উপত্যকা থেকে রকেট নিক্ষেপের’ পর মধ্য ইসরাইলে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

ইসরাইলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘কিছুক্ষণ আগে (স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে) গুশ দান এবং হাশফেলা এলাকায় সাইরেন বেজে ওঠার পর, দক্ষিণ গাজা থেকে ইসরাইলি ভূখণ্ডে আসা তিনটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়েছে।’

এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, তারা ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার জবাবে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে’।
 
ইসরাইলের দাবি, তারা একটি রকেট ভূপাতিত করেছে এবং অন্য দুটি খোলা জায়গায় পড়েছে। 
ইসরাইলি পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিয়েছে, মধ্য ইসরাইলে হামাসের রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 
 
হামলার এ ঘটনায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলও ব্যাহত হয়েছে।
 
সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category