মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার জাকসুর আয়োজনে জব ফেয়ার, ৭০০ শিক্ষার্থীর চাকরির সুযোগ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেফতার ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২২৪ Time View

সাভারের আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পাবনার টেক এলাকার শরিফের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। বেলা ৩টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনারটেক এলাকায় শরিফের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসর সিনিয়র স্টেশন ম্যানেজার প্রবণ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও জিবারো ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category