মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার জাকসুর আয়োজনে জব ফেয়ার, ৭০০ শিক্ষার্থীর চাকরির সুযোগ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেফতার ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে কিশোরীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১২ Time View

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে হাঙরের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার উরিম বিচে এ ঘটনা ঘটে। মঙ্গলবার কুইন্সল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

সোমবার স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে ব্রিসবেনের ঠিক উত্তরে উরিম বিচে গুরুতর হাঙরের কামড়ের ঘটনার খবর পান প্যারামেডিকরা। এরপর তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

পুলিশ জানিয়েছে, হাঙরের আক্রমণে ওই কিশোরী গুরুতর জখম হয় এবং বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ আরও জানিয়েছে, মেয়েটি উরিম বিচ থেকে কিছুটা দূরে ব্রিবি দ্বীপের পানিতে সাঁতার কাটার সময় হাঙর তাকে আক্রমণ করে। এ সময় তীর থেকে প্রায় ১০০ মিটার দূরে হাঙরটি ওই কিশোরীর হাতে কামড় দেয়। তবে এটি কোন প্রজাতির হাঙর, তা শনাক্ত করা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category