শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৩১ বগুড়ায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ টাঙ্গাইলে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ৩ দীর্ঘ ১২ বছর পর সিডনিতে কিংবদন্তি রুনা লায়লা, এবার গাইবেন আন্তর্জাতিক ভেন্যু নরওয়েস্ট কনভেনশন সেন্টারে সিডনির ওয়াইলি পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন নিহত ইরাকে মার্কিন-সৌদি যৌথ হামলা, নিহত ২০ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার আনন্দঘন পরিবেশে সিডনিতে নিউজ২৪-এর ১১তম বর্ষে পদার্পণ উদযাপন বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (BAUAAA)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত সিডনির লাকেম্বায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই পথচারীর অবস্থা আশঙ্কাজনক

বগুড়ায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫ Time View
বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী। নিহত অপর তিনজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারা পিকআপের চালক, হেলপার ও মাছ ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে একটি পিকআপে করে মাছ নিয়ে কয়েকজন ব্যবসায়ী নওগাঁয় গিয়েছিলেন। ফেরার পথে শনিবার সকালে কাজীপাড়া এলাকায় অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় নওগাঁগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সংঘর্ষে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ী নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেয় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, নিহত লুৎফর রহমানের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। নিহত অপর তিনজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category