অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে তিনদিনব্যাপী গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট । গত ৫ এপ্রিল (রবিবার) সিডনির রকডেল এলাকার একটি মিলনায়তনে এ আয়োজনের সমাপ্তি ঘটে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষিবিদরা এতে অংশ নেন।
এর আগে ৩ এপ্রিল বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন হয়। তোজাম্মেল হক মুকুল ও জাকিয়া বেগমের সঞ্চালনায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর কেক কাটা, আবৃত্তি, সংগীত পরিবেশনসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
কৃষিবিদ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আবুল সরকার বলেন, এ ধরনের আয়োজন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কৃষিবিদদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়াবে।
আয়োজকদের পক্ষ থেকে তোজাম্মেল হক মুকুল অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ।