রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। শনিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমকে নিজেই এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন তিনি।
সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে দলের পারফরম্যান্স এবং ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতা নিয়ে চারদিকে সমালোচনা চলছে। ধারণা করা হচ্ছে, সেই সমালোচনার জাঁতাকলেই কোচিং প্যানেল থেকে বাদ পড়তে হয়েছে আশরাফুলকে। শনিবার দলের অনুশীলন শেষে বিসিবির পক্ষ থেকে তাকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। এমনকি সন্ধ্যার দিকে জাতীয় দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও তিনি লিভ নেন।
পদ হারানোর বিষয়টি নিশ্চিত করে আশরাফুল জানিয়েছেন, ব্যাটিং কোচের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে, তাকে সরানোর এই সিদ্ধান্তের পেছনে বোর্ডের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর থেকে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন দেশের এই সাবেক তারকা।
এদিকে আশরাফুলকে পুরোপুরি ছেঁটে ফেলছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের ভেতর তাকে অন্য কোনো দায়িত্বে, বিশেষ করে বয়সভিত্তিক দলে পুনর্বাসিত করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।
তার স্থলাভিষিক্ত হয়ে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েছেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন সালাহউদ্দিন। তবে সিরিজ শেষে কিংবা ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি কোনো স্থায়ী বিদেশি কোচকে এই পদে নিয়ে আসে কি না, সেটাই এখন দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category