শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে

সিডনিতে বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার উদ্যোগে মহান একুশে স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮১ Time View
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া’র উদ্যোগে ২২শে ফেব্রুয়ারি (রবিবার) সিডনির গ্রামীন রেস্তোরাঁর হলরুমে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়ার সর্বজনগ্রাহ্য ব্যক্তিত্ব, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়–এর প্রাক্তন শিক্ষক, কলামিস্ট ও লেখক ড. কাইউম পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাকসুদুর রহমান সুমন চৌধুরী।
আলোচনা পর্বে বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া ও এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, আইনজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভাপতির বক্তব্যে ড. কাইউম পারভেজ ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তিনি বলেন, একুশ শুধু একটি ভাষা আন্দোলনের নাম নয়; একুশ একটি অনুভূতি, একটি জাতির জন্মের স্পিরিট—যেখান থেকে আমরা আমাদের স্বাধীনতার প্রেরণা পেয়েছি।
আলোচনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা, স্বাধীনতা যুদ্ধকালে রেডিও বাংলাদেশের ‘চরমপত্র’খ্যাত এম আর আখতার মুকুলের সুযোগ্য কন্যা কবিতা পারভেজ, মুক্তিযোদ্ধা এনায়েতুর রহমান বেলাল, চট্টগ্রাম সিটি কলেজের সাবেক নির্বাচিত ভি.পি ও জি.এস ইফতেখার উদ্দিন ইফতু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারী উদ্যোক্তা সেলিমা বেগম, অস্ট্রেলিয়া আওয়ামীলীগ একাংশের সাধারণ সম্পাদক আনিসুর রহমান রিতু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা হারুনুর রশিদ, গোপালগঞ্জ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি ও আওয়ামীলীগ নেতা পল সি মধু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারিস্টার আমজাদ খান, আইনজীবী শামীম সরদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান বৈতালিক, ঘাতক দালাল নির্মূল কমিটি অস্ট্রেলিয়ার সহ-সভাপতি ও মোহামেডান জাতীয় দলের সাবেক খেলোয়াড় রেজাউল হাসান ভূট্রো, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক জিয়াউল কবির জিওন, অস্ট্রেলিয়া ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অপু সারোয়ার, নারী নেত্রী ফাহমিদা খন্দকার ও মাহদিয়া খান, আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম, জাকির হোসাইন কাজি, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম তালুকদার, সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা তাসনিম উদ্দিন ফাহিম, চট্টগ্রাম সরকারি মডেল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব বড়ুয়া, সব্য সাচী, শাহরিয়ার মোমেনসহ আরও অনেকে।
দোয়া ও মোনাজাত শেষে ইফতার ও রাতের খাবারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ড. কাইউম পারভেজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category