বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার জাকসুর আয়োজনে জব ফেয়ার, ৭০০ শিক্ষার্থীর চাকরির সুযোগ

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ Time View

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাঠবোঝাই ট্রাকে ঢাকামুখী সেন্টমার্টিন পরিবহনের একটি ডাবল ডেকার বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category