বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার জাকসুর আয়োজনে জব ফেয়ার, ৭০০ শিক্ষার্থীর চাকরির সুযোগ

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রেস সচিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২২৪ Time View

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আগ্রহ রয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে একটি গ্রহণযোগ্য ও ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে জনগণ পূর্ণাঙ্গভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করবে।’

আজ শুক্রবার সকালে মাগুরা শহরের নতুন বাজার এলাকায় চঞ্চল গোসাইয়ের আশ্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে স্বাধীনতা বিরোধীদের কথা বলে জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। এর ফলে জনগণ নির্বাচনের বিষয়ে তাদের প্রত্যাখ্যান করেছে।’

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগই বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে।

ভারতে পালিয়ে থাকা অপরাধীদের ফেরত আনার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে। কিছুটা সময় লাগলেও অপরাধীদের ফেরত আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আশ্রম পরিদর্শনকালে শফিকুল আলম আশ্রমের সবার খোঁজখবর নেন এবং উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category