মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার জাকসুর আয়োজনে জব ফেয়ার, ৭০০ শিক্ষার্থীর চাকরির সুযোগ

আমরা হাদিকে নিয়ে কোনো আশার কথা বলবো না: ঢামেক চিকিৎসক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল (সংকটজনক) বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক ডা. জাহিদ হাসান (বিভাগীয় প্রধান, নিউরো সার্জারি)।

শুক্রবার (১২ ‍ডিসেম্বর) রাতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হাসান বলেন, ‘সার্বিক পরিস্থিতি খুবই খারাপ। খারাপ বলতে খুবই ক্রিটিক্যাল (সংকটজনক)। ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না।’

তিনি বলেন, ‘আমরা ওনাকে নিয়ে আশা ছাড়ি নাই। আমরা যখন অপারেশনের প্লান করছি, তখন ওনার (ওসমান হাদি) ভাই বলছিল যদি ওনি বেঁচে নাও থাকেন তবুও করেন। অপারেশেনের সময় অ্যানেস্থেশিয়ার চিকিৎসকরাও জানিয়ে ছিলেন, ওনার নিজস্ব শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়াটা ছিল। এর মধ্যে ওনার দুইবার কার্ডিয়াক এরেস্ট হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা রোগীর (ওসমান হাদির) ব্যাপারে কোনো আশার কথাই বলবো না। ওনি সর্বোচ্চ খারাপ অবস্থাতে আছেন। কিন্তু ওনি এখনো বেঁচে আছেন। বাকিটা আল্লাহর ইচ্ছা।’

ঢামেক নিউরো সার্জারি প্রধান বলেন, ‘আমরা এ ধরণের ক্ষেত্রে যেটা করি, খুলি খুলে মগজের ভেতর থাকা রক্ত বের হওয়ার সুযোগ দেই, যাতে ব্রেন বড় হওয়ার সুযোগ পায়। ব্রেনের ভেতর যে চাপটা আছে সে চাপটা কমার সুযোগ পায়। এটাই এটার ব্যবস্থাপনা।’

গুলি ভেতরে রয়েছে কী না এ প্রশ্নে তিনি বলেন, ‘গুলি বের হয়ে গেছে। বুলেটটা একদিক থেকে হাড় ভেঙ্গে বেরিয়ে গেছে। তবে বুলেটের কিছু ছোট অংশ ভেতরে রয়ে গেছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category