সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ আর্জেন্টাইন কিংবদন্তি মেসির বাবার মৃত্যুর গুঞ্জন অস্ট্রেলিয়ায় যেতে ভুয়া এজেন্ট থেকে সতর্ক থাকার পরামর্শ হরমুজ নিয়ে চুক্তি খুব নিকটেই, তবে মানতে হবে শর্ত: ইরান চিকিৎসকদের পেশাগত দায়িত্বে রাজনীতি যেন বাধা না হয়: প্রধানমন্ত্রী বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩ থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

অস্ট্রেলিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ Time View

অস্ট্রেলিয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক মশিউর রহমান তুহিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদুর রহমান এর পরিচালায় ৩০ নভেম্বর (রবিবার) সিডনীর লাকেম্বা লাইব্রেরী হলে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাসেদুল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক (যুগ্ম সম্পাদক পদ মর্য্যাদা) সম্পাদক মোহাম্মদ অমি ফেরদৌস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি এ এফ এম তাওহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী, সহ-সভাপতি আশরাফুল আলম, সেলিম লিয়াকত,সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক, যুবদল অস্ট্রেলিয়া শাখার প্রস্তাবিত আহ্বায়ক জাহাঙীর আলম, সদস্য সচিব ফারুক হোসেন খাঁন, স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার যুগ্ম আহ্বায়ক খাজা দাউদ, আহসান হাবিব, মুরাদ হোসেন, ওয়ারিস মাহমুদ, সাহাব উদ্দিন শিহাব, স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার সিনিয়র সদস্য সাহিনুর রহমান,জাসাস অস্ট্রেলিয়া শাখার সাবেক সভ্যপতি আব্দুস সামাদ শিবলু, স্বেচ্ছাসেবক দল নিউ সাউথ ওয়েলস শাখার আহ্বায়ক মিঠু ব্যপারী,সদস্য সচিব নুর আলম, সদস্য ফারদিন হোসেন সহ প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি এ এফ এম তাওহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category