বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ শ্রমিক আটক একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের ভলিবল টুর্নামেন্ট শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ Time View

মহান বিজয় দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ২৯ নভেম্বর শনিবার সংগঠনের নিজস্ব মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সংগঠনের নিয়মিত খেলোয়াড় ও তরুণদের সমন্বয়ে এ বছর চারটি দল অংশগ্রহণ করছে—পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা দল। দলগুলোর নেতৃত্ব দিচ্ছেন সাদিন (পদ্মা), সেলিম (মেঘনা), জাকির হোসেন (যমুনা) ও জাহেরুল (সুরমা)।

টুর্নামেন্টের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ড. আনিছুল আফছার এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাদিকুর খান। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ।

পদ্মা দল মেঘনা দলকে ২-১ সেটে পরাজিত করে পয়েন্ট তালিকায় এগিয়ে যায়। দিনের অপর খেলায় যমুনা দল সুরমা দলকে পরাজিত করে।

প্রথম দুই খেলা পরিচালনা করেন ড. আনিছুল আফছার। সহায়তায় ছিলেন আতিক, ড. এখলাছ বাবু, মামুন, সোবহান, জামান এবং স্কোরবোর্ডে দায়িত্ব পালন করেন আলমগীর। সার্বিক তদারকিতে ছিলেন স্পোর্টস সেক্রেটারি আবদুল মতিন পপলু। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠ ছিল উৎসবমুখর।

লিগ পর্বের খেলা চলবে আগামী ৬ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত। ৭ ডিসেম্বর (রবিবার) বিকাল ৫:৩০টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল, যার পরেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category