মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার জাকসুর আয়োজনে জব ফেয়ার, ৭০০ শিক্ষার্থীর চাকরির সুযোগ

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ Time View

ব্যাপক বর্ষণের জেরে গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার কিলাকাপ এবং বাঞ্জারনেগারা শহরে বড় ভূমিধস ঘটে। এই দুর্যোগের পরে অল্প সময়ের মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী বাহিনী। বর্তমানে উদ্ধাকারী বাহিনীর কমপক্ষে ৭০০ সদস্য তৎপরতা চালাচ্ছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন পুলিশ ও সেনা সদস্যরাও।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বাঞ্জারনেগারা শহরের ভূমিধস কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মোট ১০ জনের মরদেহ। বাকি ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে কিলাকাপ শহর থেকে।

তবে উদ্ধার মরদেহের সংখ্যা কম হলেও নিখোঁজদের সংখ্যা বাঞ্জারনেগারা শহরে বেশি। দুর্যোগ মোকাবিলা বিভাগের উদ্ধারকারী বাহিনীর মুখপাত্র আবদুল মুহারি জানিয়েছেন, নিখোঁজ ২১ জনের মধ্যে ১৮ জনই এই শহরের।

মুহারি জানান, ভূমিধসের জেরে দুই শহরে কয়েক ডজন বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭ জনকে। এছাড়া এ পর্যন্ত বাঞ্জারনেগারা শহর থেকে ৯ শতাধিক এবং কিলাকাপ থেকে ২ শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

এএফপিকে মুহারি বলেন, “আমরা কাজে কাঙ্ক্ষিত গতি আনতে পারছি না। বিপুল পরিমাণ জঞ্জালের স্তুপ সরিয়ে উদ্ধারতৎপরতা চালানো সময়সাপেক্ষ ব্যাপার। এছাড়া এখনও প্রায় সময়েই বৃষ্টিপাত হচ্ছে, ফলে নতুন ভূমিধসের ঝুঁকিও বাড়ছে।”

“তবে যত বাধাই আসুক, আগামী আরও অন্তত এক সপ্তাহ আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাব”, বলেছেন মুহারি।

সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category