মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার জাকসুর আয়োজনে জব ফেয়ার, ৭০০ শিক্ষার্থীর চাকরির সুযোগ

রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল থেকে আটক ১৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১১৩ Time View

রাজধানীর ফার্মগেট এলাকায় কারওয়ান বাজারমুখী ফুটওভার ব্রিজের সামনে ঝটিকা মিছিল করার সময় আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী।

বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ৯টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

টিএসসিতে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানান, টিএসসিতে গুম বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন চলছিল। এরমধ্যে ককটেল দুটি বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ধারণা করা হচ্ছে, ককটেল দুটি সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে ছুড়ে মারা হয়েছে।

এ ছাড়া, কারওয়ান বাজার মোড় ও শান্তিনগরেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাত সোয়া ১০টার দিকে সার্ক ফোয়ারা মোড়ে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা সেখানে দুটি ককটেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, রাত ১০টার কিছু পরে ককটেল বিস্ফোরণের সংবাদ পাওয়া গেছে। তবে এটি কলাবাগান থানা এলাকায় পড়েছে। বিস্তারিত তারা বলতে পারবে।

এদিকে, কলাবাগান থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এটা আমাদের থানা এলাকা না। সার্ক ফোয়ারা তেজগাঁও থানা এলাকা। ঘটনাস্থলে তেজগাঁও থানা পুলিশ এবং আমাদের টিমও রয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বচ্চ চেষ্টা করছি। সেই সঙ্গে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।

এদিকে, মিরপুরে ককটেল ছুড়তে এসে হাতেনাতে ধরা পড়লেন এক যুবক। পরে তাকে পুশের হাতে তুলে দেয় উপস্থিত জনতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category