মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার হালান্ডের গোলে কোভেন্ট্রিকে হারিয়ে সিটির টানা ৩ জয় বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি : তারেক রহমান ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি বহাল আছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ Time View

গাজায় ইসরায়েলি বাহিনীর মারাত্মক হামলা চালানোর পরও যুদ্ধবিরতি কার্যকর রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৯ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ানে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

যুদ্ধবিরতি এখনো কার্যকর কি না – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যা আছে।’ তিনি মনে করেন, হামাসের নেতৃত্ব কোনো অভিযোগ লঙ্ঘনের সঙ্গে জড়িত নয়, বরং তিনি কিছু বিদ্রোহীকে দোষারোপ করেছেন।

ইসরায়েল বলেছে, রোববার হামাসের অবস্থানগুলোতে হামলা চালানোর পর তারা গাজা যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করেছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজাজুড়ে গত একদিনে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। এ হামলার ব্যাপারে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা হতাহতের খবর খতিয়ে দেখছে।

ট্রাম্প আশা প্রকাশ করেছেন, তিনি যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিলেন, তা বহাল থাকবে। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, হামাসের সঙ্গে পরিস্থিতি খুবই শান্তিপূর্ণ হবে। আপনারা জানেন, তারা বেশ উচ্ছৃঙ্খল ছিল। তারা কিছু গুলি চালিয়েছে, কিন্তু আমরা মনে করি সম্ভবত তাদের নেতৃত্ব এতে জড়িত নয়।’

গত ৯ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল এবং হামাস একটি শান্তি পরিকল্পনার চুক্তিতে পৌঁছেছে। প্রথম পর্যায়ে মধ্যে সমস্ত বন্দিদের মুক্তি এবং ইসরায়েলি সৈন্যদের একটি রেখার বাইরে প্রত্যাহার করা হয়েছে।

১০ অক্টোবর সকাল ৯টা থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। তবে উভয় পক্ষই তখন থেকে একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category