শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর বৈশ্বিক শেয়ারবাজারে ধস: যুক্তরাষ্ট্রের বাজার থেকে উধাও কয়েক ট্রিলিয়ন ডলার ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা ঢাকায় শুরু হচ্ছে এআই বিজনেস সামিট, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোকন, সম্পাদক মঞ্জুরুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৩৬৯ Time View

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে (২০২৪-২৫) বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন নীল প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্পাদক হয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সাদা প্যানেলের আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

১৪টি পদের মধ্যে সভাপতিসহ ছয়টি পদে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) মনোনীত প্রার্থীরা জয় পেয়েছেন। অন্যদিকে সম্পাদকসহ আটটি পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) মনোনীত প্রার্থীরা।

এর আগে অনেক নাটকীয়তার পর শনিবার (৯ মার্চ) বিকেল ৩টার পর ভোট গণনা শুরু হয়।

ভোট গণনা ও ফল ঘোষণা উপলক্ষে সুপ্রিম কোর্ট অঙ্গনে প্রচুর পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যে ভবনে ভোট গণনা করা হচ্ছে সেখানে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতির এই নির্বাচনে ১৪ জনের কার্যনির্বাহী কমিটির সভাপতি, দুজন সহ-সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, দুজন সহ-সম্পাদক এবং সাতজন সদস্য নির্বাচিত হবেন। এবারের নির্বাচনে মোট ভোটার ৭ হাজার ৮৮৩ জন। আর প্রার্থী ৩৩।

Please Share This Post in Your Social Media

More News Of This Category