রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে অন্তত ২ বছর লাগবে : অর্থমন্ত্রী হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২ শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী শাহজাহান চৌধুরীর ইন্তেকাল, আজ জানাজা ও দাফন সিডনিতে বাংলাদেশি এ কে এম কামরুল ইসলামের মৃত্যু, আজ জানাজা ও দাফন সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ ধর্মীয় যুব সেবা কর্মসূচির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রীতির বার্তা নিয়ে এক দিনের জন্য সবার জন্য খুলছে মিন্টো মসজিদের দরজা বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে রাজপথে হাজারো শিক্ষার্থী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

ময়মনসিংহে বাস-মাহিন্দ্র সংঘর্ষে নিহত বেড়ে ৭

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২০৫ Time View

ময়মনসিংহের ফুলপুরে যাত্রী বাস ও মাহিন্দ্র অটোরিকশা সংঘর্ষে ৭ যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছে আরও কয়েকজন জন।

শুক্রবার (২০ জুন) রাতে উপজেলার ইন্দিরাপাড়, বাঁশবাড়ী এলাকায় হালুয়াঘাট- ময়মনসিংহ মহাসড়কের এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফুলপুর উপজেলার কুরিয়ার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির ৬ যাত্রী নিহত হন।পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক যাত্রীর মৃত্যু হয়।নিহতরা সবাই মাহিন্দ্র অটোরিকশার যাত্রী।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত এ ঘটনা বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।এ সময় হালুয়াঘাট -ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন দুর্ঘটনার ঘটনা স্থলে পাঁচজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে একজন মারা যান।আহত পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে একজন মারা যান। ঘটনা স্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা রয়েছেন।পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবার উদ্‌ঘাটনে চেষ্টা চলছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category