সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসহ গ্রেফতার ১৫ নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৩৪ Time View

ময়মনসিংহের ফুলপুরে যাত্রী বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৬ যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন।

শুক্রবার (২০ জুন) রাতে উপজেলার ইন্দিরাপাড়, বাঁশবাড়ী এলাকায় হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কের এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফুলপুর উপজেলার কুরিয়ার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির ৬ যাত্রী নিহত হন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় হালুয়াঘাট -ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category