সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসহ গ্রেফতার ১৫ নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৯ হাজারের বেশি পরীক্ষার্থী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৬১ Time View

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারা দেশে অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ পরীক্ষার্থী। এদিন অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৪৩ পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে ৬ জন এইচএসসির, ২৪ জন আলিমের এবং ১৩ জন কারিগরির।

জানা গেছে, বৃহস্পতিবার এইচএসসির ৯টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় ৯ লাখ ১৮ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী অংশ নেন। এতে অনুপস্থিত ছিলেন ১৪ হাজার ৫১৩ জন পরীক্ষার্থী। ১ হাজার ৬০০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অসদুপায় অবলম্বনের দায়ে এদিন ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এর মধ্যে রাজশাহী বোর্ডে একজন, কুমিল্লা বোর্ডে তিনজন, বরিশাল বোর্ডে একজন ও ময়মনসিংহ বোর্ডে একজন রয়েছেন।

মাদ্রাসা বোর্ডে আলিমের কুরআন মাজিদ পরীক্ষা ৮০ হাজার ১২১ জন পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৯৬ জন। এ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বাংলা-২ পরীক্ষায় ৯৭ হাজার ৮৭৪ পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৫০ জন। এ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category