সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান কারাগারে অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী মেরুদণ্ড ভেঙে যাওয়ায় নড়াচড়াও করতে পারছেন না অভিনেত্রী নুসরাত সিডনির ইংলবার্নের গ্রেগ পার্সিভাল হলে আগামীকাল ‘শঙ্খনাদ শারদ মেলা ২০২৬’ সিডনিতে বসন্তের রঙে বৃহৎ আয়োজন ‘CCA Spring Fair 2026’ ১১ অক্টোবর ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে সিডনিতে শারদীয় দুর্গোৎসব ঘিরে সিডনি বাঙালি কমিউনিটি ইনকের জমজমাট শারদীয় এক্সিবিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালিয়ানার মিলনমেলা ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র

বিজিএমইএর নির্বাচনে সভাপতি পদে এস এম মান্নান কচির বিজয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৫১৯ Time View

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর ২০২৪–২৬ মেয়াদের নির্বাচনে ৩৫ পরিচালক পদের মধ্যে সব কটিতে জয়ী হয়েছে সম্মিলিত পরিষদ। ফলে এই প্যানেলের দলনেতা এস এম মান্নান কচি সংগঠনটির পরবর্তী সভাপতি হচ্ছেন। নির্বাচনে অপর প্যানেল ফোরামের প্রার্থীদের কেউ জয়ী হতে পারেননি।

শনিবার (৯ মার্চ) ঢাকা ও চট্টগ্রামে একসঙ্গে ভোট গ্রহণ হয়। ঢাকায় ভোট গ্রহণ শুরুর আগে দুই প্যানেলের প্রার্থীদের মধ্যে হাতাহাতি হয়। বিকেলে ভোটকক্ষে বিশৃঙ্খলাও হয়। শেষ পর্যন্ত ৮৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। সন্ধ্যা ছয়টার পর ভোট গণনা শুরু হয়। গণনা শেষে শনিবার মধ্যরাতে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন ফলাফল ঘোষণা করেন।

ভোট গণনা শেষে বস্ত্রকলমালিকদের সংগঠন বিটিএমএর সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিনের নেতৃত্বাধীন নির্বাচন বোর্ড ফলাফল ঘোষণা করে। এতে দেখা যায়, সম্মিলিত পরিষদের দলনেতা এস এম মান্নান সর্বোচ্চ ১ হাজার ৫১০ ভোট পেয়েছেন।

সম্মিলিত পরিষদের যাঁরা বিজয়ী হয়েছেন: ঢাকা অঞ্চলের সেহা ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মান্নান, টিম গ্রুপের এমডি আবদুল্লাহ হিল রাকিব, ক্ল্যাসিক ফ্যাশন কনসেপ্টের এমডি মো. শহিদউল্লাহ আজিম, ডেনিম এক্সপার্টের পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, ডিজাইনটেক্স নিটওয়্যারের এমডি খন্দকার রফিকুল ইসলাম, এনভয় ডিজাইনের পরিচালক শেহরিন সালাম, ফোরর্টিজ গার্মেন্টসের এমডি শাহদাৎ হোসেন, গালপেক্সের এমডি মো. রেজাউল আলম, কাউজার নিটওয়্যারের এমডি জাকির হোসেন, লায়লা স্টাইলের এমডি মো. ইমরানূর রহমান, মেসিস গার্মেন্টসের পরিচালক মো. আশিকুর রহমান, বিটপী গ্রুপের এমডি মিরান আলী, মমসন সার্ভিস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এমডি নুসরাত বারী, নিউটেক্স ডিজাইনের পরিচালক মো. নুরুল ইসলাম, সাদমা ফ্যাশনওয়্যারের এমডি মো. নাসির উদ্দিন, সায়েম ফ্যাশনের পরিচালক আবরার হোসেন, শাশা গার্মেন্টসের এমডি শামস মাহমুদ, শিন শিন অ্যাপারেলসের এমডি মোহাম্মদ সোহেল সাদাত, স্প্যারো গ্রুপের এমডি শোভন ইসলাম, টেক্স টাউনের এমডি আনোয়ার হোসেন, টিএমএস ফ্যাশনের এমডি সাইফুদ্দিন সিদ্দিকী, টিআরজেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির এমডি হারুন অর রশীদ, তুসুকা ফ্যাশনসের চেয়ারম্যান আরশাদ জামাল, উর্মি গার্মেন্টসের এমডি আসিফ আশরাফ, উইন্ডি অ্যাপারেলসের এমডি মেসবাহ উদ্দিন খান, ইয়ং ফোরএভার টেক্সটাইলের এমডি রাজীভ চৌধুরী।

সম্মিলিত পরিষদের চট্টগ্রাম অঞ্চল থেকে বিজয়ী হয়েছেন আমহেকো ফেব্রিকসের এমডি এম আহসানুল হক, আর্জেন্টা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের এমডি মোহাম্মদ রাকিব আল নাসের, হাই ফ্যাশনের এমডি আমজাদ হোসেন চৌধুরী, এইচকেসি অ্যাপারেলসের রাকিবুল আলম চৌধুরী, মদিনা গার্মেন্টসের এমডি মোহাম্মদ মুসা, আরডিএম অ্যাপারেলসের এমডি মোস্তফা সারোয়ার, সোনেট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের পরিচালক গাজী মো. শাহীদ উল্লাহ, টপ স্টার ফ্যাশনের এমডি মো. আবজার হোসেন ও ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category