পদত্যাগের ঘোষণা দিলেও আমি কোনো ভুল করিনি বলে জানিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে পদত্যাগের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইশরাক হোসেন।
তিনি বলেন, সেদিন আমার ওয়ারী থানায় পূজামণ্ডপ পরিদর্শন কর্মসূচি ছিল। সেই কর্মসূচি আমি পরিদর্শন করার জন্য চলে যাই এবং পরবর্তীতে রাতে আমি জানতে পারি যে এরকম একটি ভিডিও সেটি ব্যাপক আকারে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে দেখানো হয়েছে, বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, বিভিন্ন ধরনের হেডলাইন দেওয়া হয়েছে—যেটি আমাকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করেছে, আমার দলকে বিবৃত করেছে এবং আমাদের যে মূল উদ্দেশ্য যে মাদকে আমরা যে নির্মূল করতে চাই, সেখান থেকে পুরা দৃষ্টিটাই ভিন্ন খাতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যখন আমি সেখানে যাই, আমি আত্মনিরাপদ আমার নিজের নিরাপত্তার জন্য আমি কিছুক্ষণের জন্য আমার অস্ত্রটি ধরেছিলাম যেন আমি নিজেকে প্রটেক্ট করতে পারি।
ইশরাক বলেন, পরবর্তীতে দেখা গেল ওই একটা ছবি দিয়েই বেশ কিছু কতিপয় মহল এবং সোশ্যাল মিডিয়ার কিছু ব্যক্তিত্ব, কিছু মেইনস্ট্রিমিডিয়া তারা নানা ধরনের ন্যারেটিভ তৈরি করে প্রতিনিয়ত প্রতি এক ঘণ্টা দুই ঘণ্টা পর পর তারা বিভিন্ন ধরনের খবর প্রকাশ করতে শুরু করে।
তিনি বলেন, ওই দিন আমাদের প্রধানমন্ত্রী মিরপুরে আটটি স্পট পরিদর্শন করেছিলেন, যা অত্যন্ত প্রশংসনীয় কাজ এবং সারাদেশের মানুষ প্রশংসা করেছে। কিন্তু এই ঘটনাটিকে যেভাবে উপস্থাপন করল দেশের মিডিয়াগুলো, তাতে করে সেই সমস্ত কিছুই ধামাচাপা পড়ে যায়।
ইশরাক বলেন, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে আলাপ-আলোচনা করি এবং আমি ওনাকে বলি যে- প্রধানমন্ত্রী আপনি যে কাজগুলো করে চলেছেন, এখানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে—বাই দ্য ওয়ে, আমি কিন্তু সব গণমাধ্যমের যারা কর্তাব্যক্তিরা রয়েছে, তাদের সঙ্গে অনুরোধ করে আমার বিষয়টি জানানোর চেষ্টা করেছি যে, আসলে আমি কি কারণে গিয়েছি।
সেখানে কোনো জমি দখল করতে যাই নাই, চাঁদা উঠাইতে যাই নাই।