বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২১১ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে দুইদিনব্যাপী অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর বৃহস্পতিবার লবার্ন স্ট্রিটের সিডনি মেসনিক সেন্টারে আয়োজন এ বিজনেস এক্সপো সমাপ্ত হয়।

এক্সপোর মূল আকর্ষণ ছিল তিনটি পৃথক প্যানেল সেশন, যেখানে অংশ নেন দুই দেশের ব্যবসায়ী, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা।

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এক্সপোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের ইন্ডাস্ট্রি ও ট্রেড মন্ত্রী অনুলাক চান্থিভং এমপি।

সকালের প্রথম সেশনে অনুষ্ঠিত হয় ‘বিল্ডিং টুমরো: ইনভেস্টমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং পার্টনারশিপস ফর গ্রোথ’ শীর্ষক আলোচনা। এতে অংশ নেন ক্যাম্বেলটাউন সিটির মেয়র ডার্সি লন্ড, বাংলাদেশের কর্ণফুলি গ্রুপের নির্বাহী পরিচালক সামিউর ইসলাম, স্প্যারো গ্রুপের চেয়ারম্যান শোভন ইসলাম এবং কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের ম্যানেজার ক্রিস মানোস্কি।

এক্সপোতে শিক্ষাখাতভিত্তিক বিশেষ আলোচনায় বক্তব্য রাখেন স্টাডি এনএসডব্লিউ-এর অ্যাসোসিয়েট ডাইরেক্টর ভিকি ক্লেয়ার, ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. সবুর খান এবং ম্যাকোয়ারি ইউনিভার্সিটির আন্তর্জাতিক নিয়োগ পরিচালক তানভীর শাহিদ।

বিকেলে অনুষ্ঠিত শেষ সেশনের আলোচ্য বিষয় ছিল ‘পাওয়ারিং পার্টনারশিপস: অস্ট্রেলিয়া অ্যান্ড বাংলাদেশ ইন দ্য রিনিউএবল এনার্জি ট্রানজিশন’। এতে অংশ নেন অস্ট্রেলিয়ান সিনেটর ডেভ শর্মা, রিভারী পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক, ডাব্বো রিজিওনাল কাউন্সিল ডিরেক্টর জেসিকা ব্রাউন, স্মার্ট এনার্জি অস্ট্রেলিয়ার প্রতিনিধি উইল কার এবং এনএসডব্লিউ সরকারের ক্লিন এনার্জি বিভাগের পরিচালক টিম স্টক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category