সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত ২৫ নিঃশর্ত ক্ষমা চাইলেন ডিজির সঙ্গে তর্ক করা সেই চিকিৎসক ভারতের গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: চিকিৎসককে অব্যাহতি-শোকজ অস্ট্রেলিয়ায় ক্যাম্পবেলটাউন কাউন্সিলের ‘গিফট অব টাইম অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন এ–বি স্ট্রিট লাইব্রেরির স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়ায় ক্যাম্পবেলটাউন বাংলা স্কুলে বিজয় দিবস উদযাপন বাবরি মসজিদ নির্মাণে মানুষের ঢল আমরা প্রমাণ করব, অল্প বাজেটে নির্বাচন করা সম্ভব: তাসনিম জারা মহানবী (সা.)-এর রওজা জিয়ারত করতে হবে নতুন নিয়ম ও সময়সূচিতে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স

দুই বাংলার শিল্পী নিয়ে গুলশানে নজরুল উৎসব

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৪০২ Time View

ঢাকার গুলশান সোসাইটি লেক পার্কে তৃতীয়বারের মতো শুরু হয়েছে দুদিনের ‘নজরুল উৎসব ২০২৪’। গতকাল শুরু হয়েছে এ উৎসব।

বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা, গুলশান সোসাইটি ও ঢাকায় ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃজনকর্মের চর্চাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া, তার সংগীতের আদি সুর ও বাণী নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

গতকাল উদ্বোধনী পর্বে শুদ্ধ সুর ও বাণীতে গীত নজরুলের ১২৫টি গান উন্মুক্ত করা হয় ইউটিউবে। পেশাদারি যন্ত্রাণুষঙ্গসহ রেকর্ডকৃত এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায় অবস্থানরত শিল্পীরা।

আজ শনিবার বিকেল ৫টায় শুরু হবে দ্বিতীয় দিনের উৎসব। এদিন গান শোনাবেন খায়রুল আনাম শাকিল, নাশিদ কামাল, ফেরদৌস আরা, রাঘব চট্টোপাধ্যায়, পণ্ডিত তুষার দত্ত, পায়েল করসহ বাংলাদেশ-ভারতের প্রখ্যাত শিল্পীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category